সোনার হরিণ,বিচার বিভাগের স্বাধীনতা – খায়রুল হক

Print This Post Email This Post

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কয়েকটি অন্তরায় তুলে ধরেছেন বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

প্রধান বিচারপতি হিসেবে অবসর নেওয়ার দিন মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা সোনার হরিণ। সবাই এর পেছনে ছুটছে, কিন্তু কেউ জানে না- স্বাধীনতা কী।”

স্বাধীনভাবে কাজ করার জন্য কয়েকটি বিষয়ের গুরুত্ব তুলে ধরে খায়রুল হক বলেন, বিচারপতিদের মানসিকভাবে স্বাধীন হতে হবে। স্বাধীনতা কেউ হাতে তুলে দেবে না।

বিচার বিভাগের জন্য বরাদ্দ অর্থ ব্যয়ের স্বাধীনতাও বিচার বিভাগের থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপরও গুরুত্ব দিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি।

খায়রুল হক মঙ্গলবারই অবসরে যাচ্ছেন। প্রধান বিচারপতি হিসেবে সিরডাপ মিলনায়তনের এ আলোচনা সভাই তার শেষ অনুষ্ঠান বলে জানান তিনি। বুধবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন মো. মোজাম্মেল হোসেন।

বিচার বিভাগের জন্য বাজেদ বরাদ্দ নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: