ভাতার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে বলে জানান শিক্ষানবিশ চিকিৎসক মো. যোবায়ের।
তিনি বলেন, “গত এপ্রিল মাসের ভাতা আমরা এখনো পাইনি। ভবিষ্যতে এই ভাতা দেওয়া বন্ধ হওয়ার আশঙ্কায় ধর্মঘট শুরু করেছি।”
হাসপাতালের পরিচালক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত ভাতা নিয়মিত আসে না। এ কারণে তাদের প্রতিমাসের ভাতা নিয়মিত দেওয়া যায় না।
সমস্যা সমাধানে চেষ্টা করছেন বলে জানান তিনি।
বরিশাল মেডিকেলে ধর্মঘট
পাঠকের মন্তব্য



