ইউরোপা লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগালের দল পোর্তো৷ বুধবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে স্বদেশী প্রতিপক্ষ ব্রাগাকে ১_০ গোলে হারিয়ে ৮ বছর পর আবারো শিরোপা ঘরে তুলে নেয় ২০০৩ সালের ইউরোপা জয়ী দলটি৷ প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্রেডির ক্রস থেকে কলাম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও’র চমত্কার হেডে খেলার একমাত্র গোলটি আসে৷ টুনার্মেন্টে ফ্যালকাও’র এটি ১৭তম গোল৷ পুরো খেলা জুড়ে পোর্তোর স্ট্রাইকাররা, ব্রাগার গোলপোস্ট লক্ষ করে একের পর এক আক্রমন চালিয়ে গেলেও আর কোনো গোলের দেখা পাননি৷ খেলা শেষে পোর্তোর কোচ এ্যান্ড্রে ভিলাস জানান, পোর্তোর এই শিরোপা জয় এই মৌসুমে দলটির শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে৷
পর্তুগীজ দ্বৈরথে জয় পোর্তোর
পাঠকের মন্তব্য



