অধিনায়কত্ব হারালেন আফ্রিদি,দায়িত্বে মিবাউল হক

Print This Post Email This Post

পাকিস্তান দলে ওয়ান-ডে অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদীর স্থলাভিষিক্ত হয়েছেন মিজবাহ-উল হক৷ কোনো কারণ না দেখিয়েই এই পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলে এবং পরপর দুটি দেশের বিরুদ্ধে সিরিজে জয় পায়৷ একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে আফ্রিদির জয় ১৮ টি, আর পরাজয় ১৫টি৷ এত সাফল্যের পরও কেন এই পরিবর্তন সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট৷ অবশ্য তিনি নিশ্চিত করেছেন যে দলে নিয়মিতই খেলবেন আফ্রিদি৷ আর চলতি মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মিজবাউল হকের৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: