মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে আগামী ২২ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবে বিএনপি।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব এক সমাবেশে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কথা জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, গ্যাস, জ্বালানি তেল ও গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ বিক্ষিাভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
ফারুক বলেন, আমরা সংসদে যেতে রাজি আছি। তবে আমাদের দাবি অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন দিতে যদি রাজি থাকে, তবেই আমরা সংসদ অধিবেশনে যোগ দেব।
সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, খামোখা সংসদে গিয়ে আপনাদের গালিগালাজ শুনতে আমরা রাজি নই।
আসন্ন অধিবেশন বাজেট অধিবেশ, না সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন, তা পরিস্কার করারও দাবি জানান তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি এর আগের অধিবেশনগুলো ডাকার সময় পরিস্কার বলে দিতেন তা কীসের অধিবেশন। কিন্তু গত ১০ মে তিনি যে অধিবেশন ডাকলেন, সেটা কীসের অীধবেশন তা স্পষ্ট করলেন না। আমরা এখনো বুঝতে পারছি না এটি বাজেট অধিবেশন নাকি সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন।
ফারুক আরও বলেন, ‘আমরা ক্লান্ত , দেশবাসীও ক্লান্ত। আমাদের ক্লান্তির ভার আর না বাড়িয়ে দয়া করে সংসদ ভেঙে দিন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘হানিফ-কামরুলের মুখ বন্ধ করুন এবং মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণের অবস্থানটি জেনে নিন।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুনবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ছকু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
সমাবেশ শেষে পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল মোড় ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে আগামী ২২ মে থেকে সংসদ অধিবেশনে যোগ দেবে বিএনপি
পাঠকের মন্তব্য




Posted on Aug 12, 2011
Holy shinizt, this is so cool thank you.