সিআইএকে ধন্যবাদ ওবামার

Print This Post Email This Post

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা ও হত্যায় সহায়তা করার জন্য শুক্রবার গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সেইসঙ্গে আল কায়েদার জীবিত সদস্যরা তাদের ওপর লক্ষ্য রাখছে বলেও সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদর দপ্তরে গোয়েন্দা সংস্থাগুলোর এক সমাবেশে ওবামা বলেন, “কোনো ভুল করা যাবে না। বিষয়টি এখনও শেষ হয় নি”।
তিনি আরো বলেন, “আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয় আপনাদের জন্য সম্ভব হয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি আপনাদের ওপর বিশ্বাস রেখেছিলাম। এখন পুরো বিশ্ব বুঝতে পারছে তা কতটা যুক্তিসংগত ছিল।”
ওদিকে ওসামাকে হত্যা ‘সঠিক শাস্তি’ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে সাহসী সিদ্ধান্ত দিয়েছিলেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিআইএ’র প্রধান লিও পানেট্টা।
তিনি বলেন, “আমাদের কাজে আস্থা রয়েছে এমন একজন কমান্ডার-ইন-চিফ পেয়ে আমরা ধন্য”।
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএ’র প্রচেষ্টা ও ২ মে পাকিস্তানে কমান্ডো অভিযানে তাকে হত্যার সফলতার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সংস্থাটির গোপন ও অস্বীকৃত কাজের স্বীকৃতি দেওয়া হবে।
ওবামা বলেন, “কোনো ঘটনা ভুল পথে গেলে প্রথমেই আপনাদের দোষারোপ করা হয়। আর কোনো কিছুতে সফলতা আসলে সবার শেষে আপনাদের কৃতিত্ব দেওয়া হয়ে থাকে”।
১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার জন্য সিআইএ’র গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হয়। এ ঘটনার পর সংস্থাটির সুনাম ক্ষুণ হয়।
২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের গোপন আস্তানায় লাদেনকে হত্যার পর নেভিসিল কমান্ডো সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ওবামা।
এছাড়া তিনি ৯/১১ হামলা স্থলে গিয়ে নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের সাথেও সাক্ষাৎ করেছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার)-এ সন্ত্রাসী হামলা চালানো হয়।
ওই হামলার জন্য আল কায়েদা ও তার শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়।
শুক্রবার সিআইএ সদর দপ্তরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় ৬০ জন সদস্যের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ওবামা। এই গোয়েন্দারা ওসামাকে খুঁজে বের করার প্রচেষ্টায় নিবিড়ভাবে জড়িত ছিলেন।
সদর দপ্তরের প্রধান লবিতে ওবামা তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের প্রায় সবাই কাজের জন্য কখনোই সংবাদপত্রের শিরোনাম হতে পারবেন না। তবে আপনাদের জন্য কৃতজ্ঞ এ জাতির ধন্যবাদ রয়েছে”।

পাঠকের মন্তব্য
  1. Bunny
    Posted on Oct 20, 2011

    So that’s the case? Quite a reelvatoin that is.

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: