কার্ডিফে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই পড়ে বৃষ্টির কবলে৷’সোফিয়া গার্ডেনে’ একাধিকবার বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় তিনঘণ্টা পর৷ লংকান দলের নেতৃত্বের দায়িত্বে প্রথম টেস্টকেই স্মরণীয় করে রাখলেন তিলকরত্নে দিলশান৷ হাফসেঞ্চুরি করে গ্রায়েম সোয়ানের বলে বোল্ড আউট হলেও এরই মধ্যে ছূঁয়েছেন টেস্টে ক্রিকেটের ৪ হাজার রানের স্কোর৷ ২ উইকেটে ১৩৩ রানে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা৷ পারানাভিতানা ৫৮ এবং জয়বর্ধনে ৪ রান নিয়ে ক্রিজে আছেন৷
বৃষ্টি-বিঘি্নত কার্ডিফ টেস্ট
পাঠকের মন্তব্য



