ইয়েমেনের স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর সংগঠন জি-এইট। ফ্রান্সের দেওভিলে সমুদ্র অবকাশকেন্দ্রে শুরু হওয়ার সংগঠনের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এ আহ্বান জানানো হয়। ইয়েমেনে সোমবার থেকে সরকারি বাহিনী ও বিরোধী হাশিদ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
এ দিকে, প্রভাবশালী গোত্রপ্রধান আল -আহমার ও তার নয় ভাইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সালেহ। তিনি সাদিক আহমার ও তার ভাইদের সশস্ত্র বিদ্রোহী বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, হাশিদ গোত্রের নিয়ন্ত্রণে থাকা একটি গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ এ খবর দিয়েছে। বিরোধী হাশিদ গোত্রের সঙ্গে সালেহ\’র অনুগত বাহিনীর সংঘর্ষে আজ আরও চারজন নিহত হয়েছে। সেখানকার কয়েকটি মন্ত্রণালয় ভবন, বিমানবন্দর ও হাশিদ গোত্রের প্রধান সাদিক আল-আহমারের বাসভবনের কাছে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। ক্ষমতা হস্তান্তর চুক্তিতে তৃতীয়দফা সই করতে অস্বীকার করার পর গত সোমবার থেকে সানায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত অন্তত প্রায় একশ\’ জনের মতো মানুষ নিহত হয়েছে। সোমবার আহমারের বাসভবনে সালেহ\’র অনুগত বাহিনী হামলা চালালে ওই সংঘর্ষ শুরু হয়। গতকাল প্রচণ্ড সংঘর্ষের পর সানা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। তবে, ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সানা বিমানবন্দর এখন আবার খুলে দেয়া হয়েছে।
ইয়মেনের সহিংসতাপূর্ণ এ অবস্থার জন্য সানার মার্কিন দূতাবাসে কর্মরত জরুরি বিভাগের লোকজন ছাড়া সব নাগরিক ও তাদের পরিবারকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শক্তিশালী হাশিদ গোত্রের যোদ্ধারা রাজধানী সানার বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে নিয়েছে বলে বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে। এসব ভবনের মধ্যে রয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় বিমান পরিবহন সংস্থা এবং সরকারি বার্তা সংস্থা সাবা\’র সদর দপ্তর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ থেকে প্রাণে রক্ষা পেতে শত শত মানুষ রাজধানী সানা থেকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক চাপ এবং প্রচণ্ড গণবিক্ষোভ সত্ত্বেও প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তিনি উল্টো সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হতে পারে। প্রচণ্ড সংঘর্ষের পাশাপাশি গতকাল হাজার হাজার বিক্ষোভকারী সানার প্রধান চত্বর অভিমুখে মিছিল করেছে।




Posted on Aug 12, 2011
If you’re lokoing to buy these articles make it way easier.
Posted on Oct 24, 2011
I believe one of your commercials triggered my internet browser to resize, you may well want to put that on your blacklist.