লাদেন হত্যার পর ওবামা ‘ঔদ্ধত্য’ দেখিয়ে চলেছেন- পারভেজ মোশারফ

Print This Post Email This Post

ওসামা বিন লাদেন হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ঔদ্ধত্য’ দেখিয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

বৃহস্পতিবার রাতে সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, লাদেনকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা যেভাবে পাকিস্তানে অভিযান চালিয়েছে, তা যুদ্ধের শামিল।

“কোনো দেশ কোনোভাবেই অন্য কোনো দেশের ভেতরে অভিযান চালাতে পারে না। কৌশলগত বা আইনি, যেভাবেই আপনি দেখেন না কেন- এটা যুদ্ধ।”

গত ২২ মে ব্রিটিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, প্রয়োজনে পাকিস্তানে আবারো অভিযান চালাবে তার দেশ।

তিনি বলেন, আল-কায়েদা বা অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ কোনো নেতার খোঁজ পেলে পাকিস্তানে ফের অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে।

ওবামার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মোশাররফ বলেন, “আমি মনে করি, বিশ্বের সামনে এ ধরনের উদ্ধত আচরণ করা উচিত নয়।”

পাকিস্তানের এই সাবেক সেনা শাসক আরো বলেন, “‘আমরা পরোয়া করি না। আমরা তোমাদের জাতীয় মতামতের তোয়াক্কা করি না। আমরা তোমাদের জনগণের তোয়াক্কা করি না। আমরা আবারো আসবো এবং একই কাজ করবো’- এ ধরনের কথা ঔদ্ধত্য ছাড়া আর কিছু নয়।”

আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছে তা ‘সম্পূর্ণ বেআইনি’ বলেও মন্তব্য করেছেন মোশাররফ।

পাকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে গত ২ মে ভোররাতে অ্যাবোটাবাদ মিলিটারি একাডেমির কাছে একটি বাড়িতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোরা। নিরস্ত্র বিন লাদেনকে হত্যা করা হয় ওই অভিযানে।

এই ঘটনার প্রতিবাদে ‘সার্বভৌমত্বের লঙ্ঘনের’ অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করে পাকিস্তানিরা।

যুক্তরাষ্ট্র এরপর আর এ ধরনের অভিযান চালালে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার হবে বলে পাকিস্তান পার্লামেন্টে একটি সিদ্ধান্তও পাস হয়।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: