জাতিসংঘ মহাসচিব পদে আবার প্রার্থিতার ঘোষণা

Print This Post Email This Post

জাতিসংঘ মহাসচিব পদে আরো এক মেয়াদ রাখতে সদস্য দেশগুলোর সমর্থন আনুষ্ঠানিকভাবে চেয়েছেন বান কি মুন।

দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৬৬ বছর বয়সি মুনের চলতি মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তার ৭ মাস আগে পরবর্তী নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিলেন তিনি।

নিরাপত্তা পরিষদের এ মাসের চেয়ারম্যান জাতিসংঘে গ্যাবনের রাষ্ট্রদূত নেলসন মেসনকে সোমবার পাঠানো একটি চিঠিতে বান কি মুন বলেন, “আমার বর্তমান মেয়াদ ফুরিয়ে আসছে। পরবর্তী মেয়াদেও আমাকে সমর্থনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

মূলত নিরাপত্তা পরিষদের সুপারিশেই ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থার মহাসচিব নির্বাচন করে থাকে। ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ দেশের সিদ্ধান্তেই সাধারণত তা নির্ধারিত হয়।

বান কি মুন একই ধরনের একটি চিঠি সাধারণ পরিষদেও পাঠিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সামনে যে চ্যালেঞ্জ আসবে, তা মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে তার।

জাতিসংঘ কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনে সহজেই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবেন মুন।

চীন ও অন্যান্য দেশগুলোতে মানবাধিকারের লঙ্ঘনের বিষয়ে সরব না থাকায় গত বছর সমালোচনার মুখে পড়েন মুন।

কিন্তু জলবায়ু পরিবর্তন এবং নিরস্ত্রীকরণ কর্মসূচিতে তার উদ্যমের জন্য প্রশংসা পেয়েছেন তিনি।
তাছাড়া, সম্প্রতি লিবিয়া, আইভরি কোস্টে সামরিক অভিযান এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংস্কারের আন্দোলনে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন মুন।

জাতিসংঘ মহাসচিবের কার্যক্রমে চীন ও রাশিয়া খুব সন্তুষ্ট না হলেও তারা খুব একটা আপত্তি তুলবে না বলেই মনে করেন কূটনীতিকরা।

২০০৭ সালে কফি আনানের কাছ থেকে দায়িত্ব নেন মুন। তিনি জাতিসংঘের অষ্টম মহাসচিব।

পাঠকের মন্তব্য
  1. Rosalinda
    Posted on Aug 13, 2011

    Yup, that sholud defo do the trick!

  2. renren876
    Posted on Sep 21, 2011

    Hi there, You have done a fantastic job. I will definitely digg it and personally suggest to my friends. Im sure theyll be benefited from this site.

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: