আদালতের দোহাই দিয়ে বিদেশি নীলনকশায় সংবিধান সংশোধন করছে

Print This Post Email This Post

অন্য রাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে উপস্থাপনের বিষয়টি বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিদেশি নীলনকশায়’ সংবিধান সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে সরকার।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আদালতের দোহাই দিয়ে সরকার বিদেশি নীলনকশা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, যাতে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়।”

মোশাররফ বলেন, “সরকার গত আড়াই বছরে জনগণের কাছে দেওয়া কোনো অঙ্গীকারই বাস্তবায়ন করতে পারেনি। বরং জনগণের জীবনযাত্রা তারা দুর্বিষহ করে তুলেছে। একের পর এক জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করছে।”

অন্য দেশের সঙ্গে করা সব চুক্তি সংসদে উপস্থাপনের উল্লেখ থাকলেও সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি যে সুপারিশ তৈরি করেছে, তাতে এ ধারাটি বাতিল করার প্রস্তাব করা হয়েছে বলে প্রকাশ পেয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে না বলেও পুনর্বার জানান তিনি।

‘জাতীয় স্বার্থরক্ষা ফোরাম’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘জনগণের সংবিধান, জাতীয় স্বার্থ এবং বৈদেশিক চুক্তি’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মনিরুল হুদা।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: