মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী।’
গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কথা তুলে ধরে শেখ হাসিনা ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি অগণতান্ত্রিক-অনির্বাচিত সরকার আমাদের উপর চেপে বসে অত্যাচার-নির্যাতন চালাবে, সেই সুযোগ আমরা আর করে দিতে চাই না।’
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতের সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক জামালউদ্দিন বক্তব্য রাখেন। তারা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টারদের সমস্যার কথা ধৈর্য্যসহকারে শোনেন এবং রিপোর্টার্স ইউনিটির উন্নয়ন ফান্ডে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।




Posted on Oct 20, 2011
Real brain power on display. Thanks for that aswenr!