সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিএনপি-জামায়াত জোট ও ইসলামী দলগুলোর ডাকা গত চারদিনের হরতাল নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রীরা তাদের নিজ নিজ জেলার হরতালের চিত্র তুলে ধরেন। কোথাও কোথাও হরতাল হয়েছে, কোথাও কোথাও হরতাল তেমন একটা হয়নি এরকম তথ্য তুলে ধরেন মন্ত্রীরা।
এরপর
সভায় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে জোরালো আগ্রহ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভারত ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। বাংলাদেশ কেন করতে পারবে না। আমাদেরও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত।’
সম্প্রতি জাপানে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকি এড়ানোর জন্য সর্ব শেষ প্রযুক্তির ব্যবহার ও সব ধরণের সতর্কতা অবলম্বন করা হবে।



