কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ পর্যায়ের প্রথম দুটি খেলায় ড্র করে পথ কঠিন করে তুললেও শেষ খেলায় কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
সোমবার রাতের খেলায় কোস্টারিকাকে ৩-০ গোলে হারায় সার্জিও বাতিস্তার দল। দুই খেলায় লিওনেল মেসিকে এদিন দেখা গেলো চেনা রূপে। তিনটি গোলের উৎসই ছিলো বার্সেলোনার এ তারকার পা।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে কোস্টারিকাকে হারানোর বিকল্প ছিলো না। তার তা জেনেই মাঠে নামে বাতিস্তার শিষ্যরা।
প্রথমার্ধের শেষ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যদিও এরই মধ্যে অনেকগুলো গোলের সুযোগ সৃৃষ্টি করেছিলো তারা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির পাস থেকে এ গোলটিও করেন আগুয়েরো।
খেলার ৬৩ মিনিটে অ্যাঞ্জেল দি মারিয়া নেইলস তৃতীয় গোলটি করেন। এরপর আরো অনেক গোলের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।
গ্রুপ পর্বের আগের দুটি খেলায় ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে ড্র করে মারাদোনার দেশ।




Posted on Aug 13, 2011
I wntaed to spend a minute to thank you for this.