অন্যান দলের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

Print This Post Email This Post

বিএনপি যেসময় জোটগত শক্তি বাড়ানোর চেষ্টা করছে সেই সময় মহাজোটকে কার্যকর করা এবং সমমনা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে বুধবার ওই দুই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রাতে এ বৈঠকে হয়।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রারম্ভিক বক্তব্যের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈঠক শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। বৈঠক শেষে অন্যান্য দিনের মতো সিদ্ধান্তগুলো জানিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখা হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে।

বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে, বিভিন্ন মসজিদ থেকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশের বাইরের উগ্র ধর্মীয় জঙ্গিবাদিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কারা কোথায় অবস্থান করছে তা খুঁজে দেখতে দলের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।

হাসিনা এ সময় বলেন, কোনো কোনো মসজিদে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আগামী ২৬ থেকে ২৯ জুলাই দেশের বৃহত্তর ১৯টি জেলায় জনসভা করবেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ১২ জুলাই নেওয়া এ সিদ্ধান্ত কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা পালনের কর্মসূচীও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।

পাঠকের মন্তব্য
  1. Kaylynn
    Posted on Aug 12, 2011

    I bow down humbly in the presence of such greantses.

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: