জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীতে শুরু হয়েছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, সাংবাদিক সালাম জোবায়ের, শেখ রাসেল শিশু সংসদের সভাপতি ড. সুলতানা শফি প্রমুখ।
শেখ রাসেল শিশু সংসদের কেন্দ্রীয় কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার শুরুতে অতিথিরা বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, শিশুদের প্রতি ভালবাসা ও সৃজনশীল কর্মকান্ডর কথা তুলে ধরেন।
প্রতিযোগিতায় ঢাকা ও আশপাশের বিভিন্ন স্কুল থেকে ক খ গ-এ তিনটি ক্যাটাগরিতে প্রায় ২৫০ শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আগামী ২০ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।



