ক্যাথরিন মাসুদ সহ চার জন সবাই আশঙ্কামুক্ত

Print This Post Email This Post

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে চিত্রশিল্পী ঢালী আল-মামুনের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। তারা সাবাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের পরিচালক বলেন, ক্যাথরিনের অবস্থা গুরুতর নয়। তিনি মাথার এক পাশে আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর চিত্রশিল্পী জলি আঘাত পেয়েছেন হাতে।

এই দুর্ঘটনায় তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুল ইসলামও আহত হন। তাকেও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে মানিকগঞ্জে ওই সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীর ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ ৫ জনের মৃত্যু হয়। তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তারা।

তারেকের স্ত্রী ক্যাথরিন, শিল্পী দম্পতি ঢালী ও জলি এবং সাইদুলকে বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও রাজনীতিবিদরা তাদের দেখতে হাসপাতালে আসেন।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: