ময়মনসিংহ থেকে মনোনেশ দাস :
মানুষ মাটি খায় সভ্য সমাজে এটি খুবই অজানা কথা৷ মানুষ সত্যি মাটি খায় এবং তা বাজারে পাওয়া যায়৷ এর নাম চেরা মাটি৷ দেশের প্রত্যন্ত অঞ্চলে কোন কোন এলাকার দরিদ্র মানুষের মধ্যে এ চেরা মাটি খাওয়া প্রচলন এখনও লক্ষ্য করা যায়৷ বিশেষ করে পোয়াতি মহিলাদের এ মাটির প্রতি বিশেষ আকর্ষণ৷
বাজার থেকে প্রয়োজনীয় মাছ তরকারির পাশাপাশি ২/৪ টাকার চেরা মাটিও কিনে তারা৷
একজন মাটি খেকো মহিলার কাছে প্রশ্ন করে জানা যায়,তাদের মা,দাদী এমনকি নানা-নানীও মাটি খেতেন৷ এটি একটি সখের খাবার৷ পেট ভরার চাইতে এর মজা খুব৷
একজন মাটি বিক্রেতা জানান, বৃহত্তর ময়মনসিংহে এ মাটি খাওয়ার প্রচলন খুবই পুরনো৷
কুম্ভকার সমপ্রদায়ের একজন মাটি তৈরীর কারিগরের সাথে আলাপ করে জানা যায়, বিশেষ এক ধরনের মাটি যাতে বালু নেই নাম তার চেরা মাটি৷ হালকা আগুনে পুড়িয়ে এটি প্রস্তুত করা হয়৷তারা গ্রামে গঞ্জে-গঞ্জে এটি ফেরি করেও বিক্রি করে থাকে৷
একজন চিকিত্সক জানান, এটি মানুষের প্রচলিত একটি বদভ্যাস যা খুবই আদিম৷



