ঝিনাইদহে ভুমিকম্প আন্দোলিত সব মানুষ

Print This Post Email This Post

ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলু:
ঝিনাইদহের ৬ উপজেলায় রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়েছে৷ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও ঘরবাড়ী কেঁপে ওঠে এবং পুকুরের পানি আন্দোলিত হয়ে ডাঙ্গায় আছড়ে পড়ে৷ ভুমিকম্পের সময় ঘর থেকে নারী ও শিশুরা বেরিয়ে আসে৷

ঝিনাইদহ জেলা প্রশাসক রমা রানী রায় জানান, তিনি নিজেই কম্পন টের পেয়েছেন৷ তিনি আরো জানান এখানে আবহাওয়া অফিস না থাকায় রিখটার স্কেলে কতমাত্রায় ভুমিকম্প হলো তা নিরুপন করা যাচ্ছে না৷

ডিসি জানান, কোন স্থানে বেশি ও কোন স্থানে কম সময় কম্পন স্থায়ী হবার খবর পাওয়া গেছে৷

তিনি আরো জানান, প্রতিটি উপজেলা থেকে ভুমিকম্পের খবর পেয়েছেন৷ ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনো জেলা প্রশাসনের কাছে আসেনি বলে জানান জেলা প্রশাসক রমা রানী রায়৷

ভুমিকম্পের সময় ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন পাড়ার মানুষ ভয়ে বাইরে বেরিয়ে আসেন৷ শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও প্রানভয়ে ছূটোছুটি করতে থাকে৷

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, তিনি ভুমিকম্পের সময় সার্কিট হাউসের দোতালা থেকে নিচে নেমে আসেন৷

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, ভুমিকম্প টের পেয়ে তিনিসহ তার অফিসের পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে আসেন৷

মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম জানান, তিনি ফতেপুর বাজারে বসে থাকার সময় ভুমিকম্প হয়৷ এ সময় বাজারের লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন৷

হরিনাকুণ্ডু সালেহা খাতুন কলেজের প্রভাষক মাহবুব মোর্শেদ শাহিন জানান, হরিনাকুণ্ডু উপজেলায় আনুমানিক ৪৫ সেকেন্ড স্থায়ী ভুমি কম্পন অনুভুত হয়৷

উল্লেখ্য গত ৯ জুন ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ভুমিকম্প হয়েছিল৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: