সম্প্রতি দেশে তেলের দাম বাড়ানো নিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও তেলের দাম বেড়েছে।
তবে তেলের দাম বৃদ্ধিতে যেন জনদুর্ভোগ না হয়, সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দেশের রাজনীতি এখন ফরমালিনের মতো বিষাক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিনিয়ত ১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলেছি। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধু মঞ্চের উদ্যোগে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের জন্য অপরিহার্য শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
এ সময় তিনি বিরোধী দলগুলো আন্দোলন কর্মসূচিরও তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বিরোধী দল তর্জন-গর্জন, আষাঢ়ে গল্প, হাঁক ডাক দিয়ে সরকারবিরোধী আন্দোলনের হুমকি দিচ্ছে। এ হুমকি কি তবে হরতালের নামে জনদুর্ভোগ বাড়াতে, টেলিভিশনে ছবি দেখানোর প্রতিযোগিতা করতে, নাকি লং মার্চের নামে রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ বাড়াতে?
এ সময় তিনি বিরোধী দলকে সংসদে আসারও আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক বিষবাষ্প না ছড়িয়ে সংসদে অভিন্ন রাজনীতির স্বার্থে সমঝোতায় আসেন। রাজনীতিবিদদের মর্যাদার স্বার্থে সংসদে এসে দায়িত্বশীলতার পরিচয় দেন।
সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মাদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।



