ঝিনাইদহে জামায়াত শিবিরের ৯ কর্মী আটক

Print This Post Email This Post

ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলুঃ
ঝিনাইদহে শহরে জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে বিক্ষোভ মিছিল দেবার সময় পুলিশ সোমবার দুপুরে জামায়াত ও শিবিরের ৯ নেতা কর্মীকে আটক করেছে৷

আটককৃতরা হলেন জামায়াতের সাইদুল ইসলাম ও আসাদুল এবং শিবিরের আবুল হাসান, আব্দুস সালাম, হাসানুজ্জামান, আইয়ুব হোসেন, জাকির হোসেন, সাইদুল ইসলাম, রাসেল ও আবব্দুল্লাহ৷

ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার খাদিজা খানম জামায়াত শিবিরের নেতার্মীদের আটকের বিয়ষটি নিশ্চিত করে জানান, সোমবার বেলা আড়াইটার দিকে জামায়াত শিবিরের কর্মীরা শহরের পোষ্ট অফিস মোড়ে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাদের আটক করে৷

তবে তিনি আটকের কারণ জানাতে পারেনি৷ তিনি জানান এ ব্যাপারে ওসি ভাল বলতে পারবেন৷

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরীর সরকারী মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি৷

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ড. মুজাম্মিল হক জানান, স্বাধীন দেশে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার৷ অথচ ঝিনাইদহ শহরে পুলিশ তাদের কোন মিছিল মিটিং করতে দেয় না৷ তিনি জামায়াত শিবিরের নেতা কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানান৷

এ ব্যাপারে ঝিনাইদহ থানায় এখনো কোন মামলা হয়নি বলে ডিউটি অফিসার খাদিজা জানান

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: