পুলিশের উপর তেড়ে আসেল যুদ্ধাপরাধের আসামী

Print This Post Email This Post

ময়মনসিংহ থেকে মনোনেশ দাস:
৭ যুদ্ধাপরাধ মামলার আসামী রিয়াজ উদ্দিন ফকিরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের গলদঘর্ম  হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান গেলো অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে রাম দা হাতে নিয়ে যুদ্ধাপরাধী এক সময়ের কুখ্যাত আলবদর ও সাবেক ফুলবাড়িয়া জামায়াতের পৌর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ফকির রাম দা হাতে নিয়ে পুলিশের উপর তেড়ে আসে৷

দীর্ঘ ৪১ বছরেও এতটুকু কমেনি তার টগবগে রক্তের তাগদ৷ এ দৃশ্য দেখে এলাকাবাসীর মনে হয়েছে রিয়াজের কালো স্বর্ণ যুগ তার দৃষ্টিতে এখনো রয়েছে৷ জেলার ফুলবাড়িয়া থানা পুলিশ বিশেষ অভিযানে পরশু রাতে রিয়াজ উদ্দিনের গ্রামের বাড়ি ভালুকজান  থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে৷

আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন৷ ৭১ এর মুক্তিযুদ্ধে রিয়াজ অগনিত নিরপরাধ মানুষকে হত্যা ও নির্যাতন করে বলে একাধিক অভিযোগ করেন এলাকাবাসী৷
অনেকে তার পৈচাষিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷

বৃহস্পতিবার ঘটনাস্থলে এলে, এলাকাবাসী জানান,রিয়াজের ত্রাসে এতদিন এলাকাবাসী মুখ না খুললেও এখন গ্রেফতার হওয়ায় তার সকল অত্যাচারের বর্ণনা পাওয়া যাবে৷ রিয়াজ গ্রেফতারে এলাকায় নেমে এসেছে প্রশান্তি৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: