ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলুঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদে ২০১০-১১ বছরের এল জি এসপি প্রকল্পের আওতায় দুঃস্থ্য বেকার মহিলা ক্ষুদ্র প্রান্তিক চাষী ও গরীব পরিবারের মধ্যে স্পে মেশিন সেলাই মেশিন এবং ১৬ টি শিক্ষা প্রতিষ্টানের শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে অভিধান বই পুস্তক বিতরন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন সিমলা রোকন পুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ লীগ নেতা গোলাম রসুল৷
উক্ত অনুষ্টানে প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ রাশেদ শমসের, বক্তব্য রাখেন চেয়ারম্যান সাজেদুল হক লিটন,ত্রিলোচানপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আঃ লীগ নেতা রেজাউল ইসলাম আলহাজ্ব মকছেদ আলী সহ এলাকার বিভিন্ন স্তরের আঃ লীগের নেতৃবৃন্দ৷
এ সময় এলাকার মানুষ এই সকল উপহার সামগ্রী পেয়ে তারা সত্মোষ প্রকাশ করেন৷ প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন সরকার দেশের দারিদ্রতা বিমোচনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে৷
আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আঃ লীগ সরকার আবার যাতে ক্ষমতায় আসতে পারে সে লৰ্যে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান৷ নিভৃতি পল্লীতে এমন ব্যাতিক্রম অনুষ্টান দেখে গ্রামবাসী আবেগে আপস্নুত হয়ে পড়েন৷



