গবাদি পশু সম্পদ পালনে বড় সমস্যা রোগ ব্যাধি

Print This Post Email This Post

ময়মনসিংহ থেকে মনোনেশ দাস:
বাংলাদেশে গবাদি পশু সম্পদ পালনে সবচেয়ে বড় সমস্যা হলো রোগ ব্যাধি৷ একমাত্র রোগ ব্যাধির কারণে প্রতিবছর ২০ ভাগ পশু মারা যায়৷

অপরদিকে সরকারী পশু হাসপাতালের সহজলভ্যতার অভাব এবং মাঠ পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে ব্যাহত হয় সুষ্ঠু চিকিত্‍সা কার্যক্রম৷ এক্ষেত্রে দক্ষ পশু সম্পদ উন্নয়ন কর্মী পশু সম্পদ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারে৷

গবাদি পশুর সঠিক ও আধুনিক বাসস্থান ,পশু খাদ্য ব্যাবস্থাপনা ,পশু প্রজনণ,নবজাতক বাছুরের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা,রোগ প্রতিরোধের উপায়সহ বিভিন্ন বিষয়ের উপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আগত ৩০ জন প্রাণীজ স্বাস্থ্য সহকারীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে অতিথিগণ এ তথ্য উপস্থাপন করেন৷

বাকৃবি ও কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে কমিউনিটি বেজড ভেটেরিনারি সর্ভিসের উদ্যোগে কর্মসুচি বুহস্পতিবার উদ্বোধন করেন,বাকৃবি ভিসি মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মোঃ রফিকুল হক৷

তিনি বলেন,প্রশিক্ষিত জনবল পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এবং একই সাথে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রাণীজ সম্পদ উন্নয়ন ও উত্‍পাদন বৃদ্ধিতে কাজ করবে৷

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড.জালাল উদ্দিন,সিডিভিএফ এর চেয়ার প্রফেসর ড.শামছুদ্দিন,কেয়ারের প্রকল্প ব্যাবস্থাপক কাকলী,নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোঃ তৌহিদুল ইসলাম,প্রফেসর ড. মোশাররফ উদ্দিন ,আঃমালেক, শিউলি বেগম প্রমুখ৷

বক্তারা আরো বলেন,দেশের কৃষি ব্যবস্থা প্রধানত গো শক্তির উপর নির্ভরশীল ৷ কৃষি ক্ষেত্রে হালচাষ ছাড়াও গ্রামীণ পরিবহন,ফসল মাড়াই ও ঘানি টানার কাজে গরু , মহিষ ও ঘোড়া ব্যবহার করা হয় থাকে৷

পাঠকের মন্তব্য
  1. Andi
    Posted on Oct 20, 2011

    If you’re looking to buy these artilces make it way easier.

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: