প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে নিউইয়র্কে চিকিৎসাধীন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে যান।
নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়াল সোয়ান কেটারিং সেন্টারে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলছে।
শেখ হাসিনা হুমায়ূন আহমেদের শয্যাপাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন।
এ সময় প্রধানমন্ত্রী তার শারীরিক খোঁজ-খবর নেন। যে কোনও পরিস্থিতিতে তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, নিউ ইয়র্কের রাষ্ট্রদূত ড. আবুল মোমেন।
প্রধানমন্ত্রী কান ও চোখের চিকিৎসার জন্য রোববার রাতে নিউ ইয়র্ক থেকে বোস্টনে যান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অদিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান। আগামী ২৮ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।



