৫০ লিটার বাংলা মদ ও ১টি পিকাপসহ আটক ২

Print This Post Email This Post

ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলুঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ লিটার বাংলা মদ ও ১টি পিকাপস ২ জনকে আটক করেছে পুলিশ৷ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের বিহারী মোড় থেকে তাদেরকে আটক করা হয়৷

আটককৃতরা হল কোটচাঁদপুর উপজেলার হাসপাতাল পাড়ার আব্দুল মালেক মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী লিংকন ও একই এলাকার ট্রাক ড্রাইভার আজিজুর রহমান৷

কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, মহেশপুর-কালীগঞ্জ সড়কের বিহারী মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ১টি পিকাপ আটক করে৷ পিকাপ থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করে৷ এসময় তারা মাদক ব্যবসায়ী ও ট্রাক চালককে আটক করে৷ সীমান্তবর্তী শহর মহেশপুর থেকে কালীগঞ্জে এ মদ নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ জানায়৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: