ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলুঃ
চ্যানেল-আই’র যুগপূর্তি উপলক্ষ্যে ঝিনাইদহ চ্যানেল-আই দর্শক ফোরাম ৩ দিন ব্যাপি অনুষ্ঠান আয়োজন করেছে৷ সমাপনি দিনে গতকাল ছিল বর্নাঢ্য আয়োজন৷
অনুষ্ঠান মালার শুরুতে ঝিনাইদহ জেলার সংসদ সদস্য বৃন্দ, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ঝিনাইদহ প্রেস ক্লাব থেকে বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে৷
এরপর প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই এমপি চ্যানেল-আই’র যুগপূর্তী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন৷
চ্যানেল-আই দর্শক ফোরাম-ঝিনাইদহের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল এমপি, ঝিনাইদহ- ৪ আসনের আব্দুল মান্নন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আজিজুর রহমান, এডিসি জেনারেল শেখ রফিকুল ইসলাম, এএসপি আব্দুল হালিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এএসএম মশিউর রহমান, পিপি এ্যাডঃ খান আক্তারুজ্জামান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এমএ আনারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিনা রহমান, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন৷
আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন দিগন্ত টিভির জেলা প্রতিনিধি আলা উদ্দিন আজাদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন জোয়ারদার,সকালের খবরের রফিকুল ইসলাম মন্টু, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি শফিক আকরাম৷ অনুষ্ঠান সঞ্চালন করেন চ্যানেল- আই’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি এ্যাডঃ শেখ সেলিম৷
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দর্শক ফোরামের সদস্যদের সতস্ফুর্ত ও আন্দঘন উপস্থিতির মধ্যদিয়ে প্রেস ক্লাব অডিটেরিয়ম কানায় কানায় পূর্ণ হয়ে যায়৷ আলোচনা সভা শেষে বাউল গানের আসর ও মনঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷



