- News First BD - http://www.newsfirstbd.com -
আমি পদত্যাগ করলে ৩০ লাখ শ্রমিক পদত্যাগ করবে
Posted By Jahid Hassan Raju On October 2, 2011 @ 12:06 pm In সম্পাদকীয় | No Comments
ঝিনাইদহ থেকে শেখ শফিউল আলম লুলুঃ
আমাকে পদত্যাগ করতে বলা হচ্ছে৷ আমি পদত্যাগ করলে দেশের ৩০ লাখ শ্রমিক পদত্যাগ করবে-তখন কি হবে? সত্য বলুন, সত্য লিখুন, সাংবদিক ভাইয়েরা মিথ্যাচার করে সংবাদ লিখবেনা৷ আল্লাহ ছাড়া আমি করো কাছে মাথা নত করিনি-করবোনা৷ আমাকে মানুষের কাছে হেয় করার জন্য পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপা হয়েছে৷
গতকাল বিকেল ৫টায় ঝিনাইদহ অগ্রনী ব্যাংকের সামনের রাস্তায় জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রানালয়ের মন্ত্রি শাহজাহান খান এম,পি এ কথা বলেন৷
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপুল কুমার রায়ের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য মোঃ অব্দুল হাই, বাংলাদেশ সড়ক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ আজিজুর রহমান, শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় নেতা আব্দুর রহিম বক্স দুদু ও করম আলী, ঝিনাইদহ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফটোন,বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী কানু , জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হবু ও সাধারন সম্পাদক মোঃ সাগর সহ অনেকে৷
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত নেতৃবৃন্দের শফথ বাক্য পাঠ করান৷
Article printed from News First BD: http://www.newsfirstbd.com
URL to article: http://www.newsfirstbd.com/2011/10/02/4919
Click here to print.
Copyright © 2011 News First BD. All rights reserved.