আগামী ২০ অক্টোবর বসছে চলতি নবম জাতীয় সংসদের ১১তম অধিবেশন শুরু হবে বিকেল চারটায়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকারের দপ্তর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগামী ১৮ ও ২৩ অক্টোবর অধিবেশন আহ্বানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে চিঠি পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২০ তারিখ অধিবেশনের দিন নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হবে।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশন বসার ১৫দিন আগে নোটিশ দিতে হয়। সেই হিসেবে আগামী ২ দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে।



