এক মাসের সফরে মঙ্গলবার রাত সোয়া আটটায় ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
মঙ্গলবার এসেছেন টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের খেলোয়াড়রা। এরমধ্যে রয়েছেন ১০ জন খেলোয়াড় ও ৮ জন কর্মকর্তা। বুধবারে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ৫ জন খেলোয়াড় ও ১ জন সহকারী কোচ। এছাড়া টেস্ট ম্যাচে যোগ দিতে আরও ৫/৬ জন খেলোয়ার ঢাকা পৌঁছাবে ১৬ অক্টোবর।
বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা একটি টি-টোয়েন্টে, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াই। একই ভেন্যুতে ১৩ ও ১৫ অক্টোবর দুটি ওয়ানডে খেলা হবে।
পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৮ অক্টোবর। সেখানে ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এর আগেই ঢাকা পৌঁছাবে টেস্ট দলে অংশ নেবেন এমন বাকি সদস্যরা।
ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট।
বুধবারই সফরকারীরা অনুশীলনে নামবে। ৭ এবং ৯ অক্টোবর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।




Posted on Oct 20, 2011
That’s the best anwesr of all time! JMHO