যাত্রা শুরু দোয়েল ল্যাপটপর

Print This Post Email This Post

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দেশে তৈরি সাশ্রয়ী ল্যাপটপ দোয়েল।

তুলনামূলক কম দামের নেটবুক ধরনের এ ল্যাপটপ তৈরি করেছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা। চার ধরনের ল্যাপটপের দাম ধরা হয়েছে ১০ থেকে ২৬ হাজার টাকা।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন হলেও সাধারণের নাগালে শুরুতেই আসছে না দোয়েল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমূল্যের এ ল্যাপটপ/নেটবুক প্রথমে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে।

টেশিসের গাজীপুর কারখানায় গত ১০ জুলাই দোয়েলর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। এই ল্যাপটপ তৈরির জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সহযোগিতায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান থিম ফিল্ম ট্রান্সমিশন (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে টেশিস।

ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হয়েছে দেশেই।

টেশিস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল জানান, দেড় শতাধিক কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়েছে দোয়েল নেটবুক।

দোয়েল প্রাইমারি নেটবুক, দোয়েল বেসিক নেটবুক, দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুক ও দোয়েল অ্যাডভান্স নেটবুক নামে চার ধরনের বাজারমূল্য যথাক্রমে ১০ থেকে ২৬ হাজার টাকা।

প্রাইমারি নেটবুকে ভিআইএ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যানরয়েড অপারেটিং সিস্টেমের। অন্য তিনটি লিনাক্স অপারেটিং সিস্টেমের।

দোয়েল বেসিক নেটবুক ও দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুকে প্রসেসর ইন্টেল এটম। দোয়েল অ্যাডভান্স নেটবুকে প্রসেসর ইন্টেল পেন্টিয়াম।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেশিসে একসময় শুধু টেলিফোন সেটই তৈরি হতো। এবার হাত দিলো ল্যাপটপে। মোবাইল ফোন সেট তৈরির পরিকল্পনাও হচ্ছে।

পাঠকের মন্তব্য
  1. Wadud
    Posted on Oct 11, 2011

    Go ahead DOEL…..

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: