ময়মনসিংহ থেকে মনোনেশ দাসঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৪ শিক্ষক কর্মকর্তাকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বাংলা বিভাগের শিক্ষার্থীরা ত্রিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করে৷
বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে উল্লেখ করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.একে এম শামছুদ্দিন চৌধুরী সহ কয়েকজন শিক্ষককে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যায় ভাবে বরখাস্ত করেছে৷
তারা এ অন্যায় সিদ্বান্তের প্রতিবাদ ও নিন্দা জানায়৷ সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.কে এম শামছুদ্দিন চৌধুরীসহ সকল শিক্ষকদের স্ব স্ব পদে পূনবহালের দাবী জানানো হয়৷
এতে তাদের দাবী মানা না হলে ক্লাশ পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেওয়া দেয়৷ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ৷ পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করে৷
সকালে ক্যাম্পাসে বাংলা বিভাগের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ ও বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্বারকলিপি প্রদান করে৷
উল্লেখ্যগত ১ অক্টোবর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আমিনুল ইসলাম, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান রশিদুন্নবী,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.একে এম শামছুদ্দিন চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল বারী কে চাকুরীচ্যুত করে৷
এ ব্যাপারে ডেপুটি রেজিষ্টার কৃষিবিধ হুমায়ুন কবীর জানান,৪ জনের বিরুদ্বে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে৷ রেজিষ্টার আমিনুল ইসলাম,সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান রশিদুন্নবী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. একে এম শামছুদ্দিন চৌধুরী কে সাময়িক বরখাস্থ ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল বারীকে বাধ্যতামূলক ছুটিও কারন দশানোর নোটিশ দেওয়া হয়েছে৷



