ময়মনসিংহ থেকে মনোনেশ দাসঃ
মুক্তিযুদ্ধের ৪০ বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করলেন সাবেক গণপরিষদের সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন এমপি৷
বিকালে উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি এড. মোছলেম উদ্দিন,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ হাসানুল ইসলাম,এডিসি জেনারেল গাজী আশরাফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরোকন উদ্দিন,জেলা পরিষদের সচিব গাজী সাইফুজ্জামান,সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান,পৌর মেয়র গোলাম কিবরিয়া,আওয়ামীলীগ নেতা এম এ জব্বার,এড.শামছুল হুদা,মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার আঃখালেক,এড.মফিজ উদ্দিন মন্ডল ,চেয়ারম্যান এড.ইমদাদুল হক সেলিম, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ প্রমুখ৷



