দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়ন জটিলতা নিয়ে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে মোটামুটি একটি সমাধানে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন,আমরা মোটামুটি একটি সমাধানে পৌঁছেছি। তবে এখনই কিছু বলা যাবে না।
তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছে, সে বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে একটি চিঠি তৈরি করা হচ্ছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানকে। চিঠিটি তৈরি করে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।
তারপর সেটি আমার কাছে আসলে আমি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বরাবরে পাঠাবো। এরপর এ বিষয়ে সরকারের বক্তব্য জানিয়ে একটি প্রেসনোট ইস্যু করা হবে।
আর সবকিছু এ সপ্তাহেই হবে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী।
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুর্নীতির তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়টি প্রকাশ্য হয়।
এরপর বিশ্বব্যাংক কয়েকদিন আগে অর্থায়ন স্থগিতের কথা জানায়। দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি।
কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে। অবশ্য সরকার দাবি করে আসছে, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।




Posted on Oct 20, 2011
Me and this article, stiting in a tree, L-E-A-R-N-I-N-G!