মুক্তিযোদ্ধা পল্লীতে হামলা,আহত ২ মুক্তিযোদ্ধা, গ্রেফতার- ১

Print This Post Email This Post

ময়মনসিংহ থেকে মনোনেশ দাসঃ
ময়মনসিংহ শহরের পাট গুদাম ব্রহ্মপুত্র নদের তীরে মুক্তিযোদ্ধা পল্লীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত ও তাদের বাড়ি-ঘর ভাংচুর করেছে৷

স্থানীয়রা জানান, গতকাল মুক্তিযোদ্ধা পল্লীতে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ঘরে ডুকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুজন, কবির ও মোস্তফাসহ কয়েক জন গতকাল রাতে ৯ টার দিকে দা ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়৷ কুপিয়ে ঘরের বেড়া কেটে ফেলে ও ভাংচুর করে৷

এসময় পিটিয়ে আহত করে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ও মুক্তিযোদ্ধা ওমর আলীকে৷ এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ সুজন নামের এক জনকে গ্রেফতার করে৷

খবর পেয়ে মুক্তিযুদ্ধকালীন এরিয়া কমান্ডার হারুন অর রশিদ ও কবি ফকরুদ্দিন মুক্তিযোদ্ধা পল্লীতে গিয়ে ঘটনায় সমবেদনা জানান৷

এ ঘটনায় মুক্তিযোদ্ধরা দারুন ক্ষোভ প্রকাশ করে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: