দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালঃ
৩ দফা দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদের শিক্ষাথীরা ক্লাশ ও পরীক্ষাসহ সব ধরনের শিৰা কার্যক্রম বন্ধ রেখেছে৷ শিক্ষাথীরা প্রশাসনিক ভবনসহ দিনাজপুর-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ কর্মসূচী পালন করেছে৷
রোববার সকাল ৯ টায় শিক্ষাথীরা ক্যাম্পাসে এসে সমবেত হয়৷ এরপর তারা প্রাত্যহিক ক্লাশ ও পরীক্ষা দেয়া থেকে বিরত থাকে৷ বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ে সামনের রাস্তায় বসে পরে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে৷ দুপুর ১ টা পর্যন্ত অবরোধ শেষে শিক্ষাথীরা ক্যাম্পাসে ফিরে আসে৷
অবরোধ চলাকালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ৩ দফা দাবিতে তারা আন্দোলন কর্মসূচী শুরু করেছেন৷ দাবিগুলোর মধ্যে রয়েছে- পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবি’র এনিমেল হাজবেন্ড্রী বিভাগ খোলার সিদ্ধান্ত বাতিল, ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৈয়দ সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এন্ট্রি লেভেলের সকল পদে ৫ বছর মেয়াদী ডিভিএম ডিগ্রীধারীদের অগ্রাধিকার প্রদান৷
শিক্ষাথীরা জানান, বাংলাদেশে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল হাজবেন্ড্রী বিভাগ রয়েছে৷ নতুন করে ওই বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ খুললে তাদের কর্মসংস্থানের জায়গা কমে যাবে৷ দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কর্মসূচী অব্যাহত রাখবেন বলে জানান৷
এ ব্যাপারে হাবিপ্রবি ভেটেরিনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড.মোঃ আব্দুল হামিদ জানান, শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে৷ বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগ চালু হবে এটা তাদের ব্যাপার৷
কিন্তু এভাবে শিক্ষাথীরা আন্দোলন করবে এটা ঠিক নয়৷



