দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালঃ
দিনাজপুর পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে৷ গত ৩ দিনে শহরের বিভিন্নস্থানে ৯ জনকে কুকুর কামড়ানোর অভিযোগ পাওয়া গেছে৷
দিনাজপুর পৌরসভায় একাধিক ব্যক্তির পেশকৃত অভিযোগ থেকে জানা গেছে, গত ১৫ অক্টোবর শহরের ষষ্টিতলা মোড়ে ১৫ বছর বয়সের স্কুলগামী কিশোর ইয়ামিনকে কুকুর কামড় দেয়৷ এসময় ইয়ামিনকে রক্ষা করতে গিয়ে তার বন্ধু নজমুলও কুকুরের কামড়ের শিকার হয়৷ এছাড়াও শহরের বালুয়াডাঙ্গা, চাউলিয়াপট্টি, ইকবাল স্কুল মোড় ও উপশহর এলাকায় ৯ জন কুকুর কামড়ের শিকার হয়৷ ষষ্টিতলা ও পাহাড়পুর এলাকার শতাধিক ব্যক্তি বেওয়ারিশ কুকুর নিধনের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করেছেন৷
কিন্তু এখন পর্যন্ত কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা নেয়নি৷ পৌরবাসীর আশংকা এভাবে অবিলম্বে কুকুর নিধন শুরু না হলে জলাতঙ্ক রোগ দেখা দিতে পারে৷ ফলে পৌরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷




Posted on Oct 20, 2011
So that’s the case? Quite a revealiton that is.