ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

Print This Post Email This Post

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও কুড়ি মিনিট পরে বিতরণ শুরু হয়।

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে এবং নিরাপদে বাড়ি ফিরতে ট্রেনকেই বেছে নিচ্ছেন যাত্রীরা। তাইতো বুধবার বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে।

উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকেট কাউন্টারের লাইনের দীর্ঘ সারি চোখে পড়েছে।

মহিলা ও প্রতিবন্ধীদের টিকিট সংগ্রহে সুবিধার জন্য একটি আলাদা কাউন্টার খোলা হয়েছে।

অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে টিকেট বিক্রির খবর পাওয়া গেছে।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: