ওয়ানডে ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের আসন আবার ফিরে পেলেন সাকিব আল হাসান। আইসিসির ২৫ অক্টোবরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার শীর্ষস্থান ফিরে পান।
সাকিবের পয়েন্ট ৪১৫। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়াটসনের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তিনি। ৩৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ।
ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান ফিরে পাওয়াকে ভালো খেলার প্রেরণা হিসেবে দেখছেন সাকিব। কোন অর্জন ভালো খেলায় প্রেরণা যোগায়। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ স্থানে ফিরতে পেরে সত্যিই আমার ভালো লাগছে। চেষ্টা করেবো আগের চেয়েও লম্বা সময় জায়গা ধরে রাখতে।
যদিও ওয়ানডে বোলার হিসেবে নবম স্থানে আছেন সাকিব। শীর্ষ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেল। ড্যানিয়েল ভেট্টরি দ্বিতীয় এবং সোয়ান তৃতীয় ওয়ানডে বোলার। ওয়ানডে বোলার হিসেবেও নিজেকে শীর্ষ স্থানে নিয়ে যেতে চান সাকিব।
বলেন,ইচ্ছা আছে ওয়ানডে বোলারের শীর্ষ স্থানে যাওয়ার। চেষ্টা করলে সেখানে যেতে পারবো। আমার বিশ্বাস পরিশ্রম করলে বেশি দিন লাগবে না।
ওয়ানডে ব্যাটসম্যানের শীর্ষ ১০ এ জায়গা হয়নি এই বাঁহাতি অলরাউন্ডারের। তবে টেস্ট বোলিংয়ে সাকিবের স্থান অষ্টম। টেস্ট ব্যাটসম্যান হিসেবেও শীর্ষ ১০ এ নেই সাকিব। তবে টেস্ট অলরাউন্ডার সাকিব পাঁচজনের মধ্যে আছেন। ৪৫১ পয়েন্ট নিয়ে জ্যাক ক্যালিস সবারও ওপরে।



