দিনাজপুর থেকে আনিস হোসেন দুলাল:
নিজামী, মুজাহিদসহ যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবীতে রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দিনাজপুর জেলা কমান্ড৷
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার আবু তালেব মনু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান লাল, সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা আকবর, মকবুল, খোরশেদ প্রমুখ৷
এপর মিছিল সহকারে বিভিন্ন স্লোগানসহ শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যালয়ে সমাপ্ত হয়৷



