লাখো ভক্তদের কাঁদিয়ে গেলেন ভূপেন হাজারিকা

Print This Post Email This Post

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। আজ ৫ নভেম্বর শনিবার ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে বাংলা সঙ্গীত জগতের মহান এই দিকপালের জীবনাবসান হয়।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভূপেন হাজারিকার দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় গত ৩০ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি ও বার্ধ্যকজনিত জটিলতাই তার মৃত্যুর কারণ।

ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে । মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতে থাকেন।

বাংলা ও হিন্দি দুই ভাষাতেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় তার গান। তার দরাজ কণ্ঠে বিস্তীর্ণ দুপারে, আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্যে, সাগর সঙ্গমে, দোলা হে দোলা, প্রতিধ্বনি শুনি গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নেয়।

তবে কয়েক বছর আগে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে ভক্তদের মাঝে বিতর্কিত হন।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন এই শিল্পী।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: