সুনামগঞ্জে থেকে, আশরাফ শাহীন:
সাম্য, স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্ব মূল্যবোধের ভিত্তিতে বৈশ্বিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে গড়ে ওঠা দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের জন সম্মিলনী সফলের লক্ষে শনিবার সুনামগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের প্রবীণ রাজণীতিবিদ নিরঞ্জন চৌধুরী৷
সভার শুরুতেই জন সম্মিলনীর বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সাধারণ পরিষদ সদস্য অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল৷
সভায় জানানো হয়, আগামী ১৮-২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার সামাজিক পর্তিবর্তনের জন্য গণতন্ত্র: অংশগ্রহণ, সাম্য, ন্যায্যতা ও শান্তি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সোশ্যাল ফোরাম ‘অন্যরকম এক দক্ষিণ এশিয়া গড়া সম্ভব’ শ্লোগান নিয়ে এই জন সম্মিলনীর আয়োজন করেছে৷ এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন৷
মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর জাহানূর, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য, নারীনেত্রী সাথী চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, ডা.সালেহ আহমদ আলমগীর, কবি ইকবাল কাগজী, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বোরহান উদ্দিন দোলন, সাবেক জিএস মুজাম্মেল হক মুনীম, সাংবাদিক ইশতিয়াক শামীম, লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামস শামীম প্রমুখ৷
উল্লেখ্য, ২০০১ সাল থেকে সোশ্যাল ফোরামের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে জন সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে৷ যুদ্ধ, বাণিজ্যিক বিশ্বায়ন, সামরিকীকরণ, পুঁজিবাদ ও নয়া উদারবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মতামত প্রদান এবং স্বাধীনভাবে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে বাংলাদেশে এই প্রথম জনসম্মিলনী অনুষ্ঠিত হবে৷ জন সম্মিলনীতে অংশ গ্রহণের জন্য সভা থেকে সকলকে আহবান জানানো হয়৷



