ঈদে খালেদা শুভেচ্ছা বিনিময় করবেন লেডিস ক্লাবে

Print This Post Email This Post

ঈদুল আজহায় বরাবরের মতোই রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট জন ও নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের দিন সোমবার বেলা সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা।

এরপর বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত বিশিষ্ট জন, পেশাজীবী এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে। খালেদা জিয়া এক বিবৃতিতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: