পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
৪৫ মিনিট শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৫৫১০৬ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
দুপুর ১২.৪১ পর্যন্ত ডিএসইতে মোট ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত রয়েছে ৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে।



