বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়ে সন্তান প্রসব করেছেন।
বুধবার সকালে তার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চন টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে অমিতাভ দাদা এবং তার ছেলে বলিউডের অভিষেক বচ্চন বাবা হলেন।
মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে কন্যাসন্তান জন্ম দিলেন ঐশ্বরিয়া।
দাদা অমিতাভ বচ্চন বুধবার সকালে তার টুইটার বার্তায় বলেন, আমি ছোট্ট একটি খুকির দাদা হয়েছি।
উল্লেখ্য, ২০০৭-এর ২০ এপ্রিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করেন। বহুল আলোচিত ওই বিয়ের পর থেকেই এই দম্পতির সম্ভাব্য সন্তান নিয়ে বহু জল্পনা হয়েছে। কিছুদিন আগে ঐশ্বরিয়ার ছেলেসন্তান হয়েছে বলে গুজব ছড়ায়। এতে গণমাধ্যমের ওপর ভীষণ ক্ষুব্ধ হন অমিতাভ।



