সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
প্রথম আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩২ পয়েন্ট বেড়েছে। ফলে সূচক পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
সঙ্গে লেনদেন হওয়া প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইতে বেলা সাড়ে ১২টার দিকে মিনিটের দিকে সাধারণ সূচক ১৯৪.৫৯ পয়েন্ট বেড়ে ৫১৬০.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে ডিএসইতে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
এ সময়ে মোট ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৫টির ও কমেছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা ৭টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো, এনবিএল, তিতাস গ্যাস, এসআইবিএল, গ্রামীণফোন, বেকন ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, আফতাব অটো ও বেক্সিমকো ফার্মা।



