- News First BD - http://www.newsfirstbd.com -
খালেদার সফরকে ঘিরে ঝিনাইদহে সভা সমাবেশে মুখরিত
Posted By Jahid Hassan Raju On November 20, 2011 @ 12:44 pm In আরো খবর | No Comments
শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ থেকে :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২৬ নভেম্বর দক্ষিনাঞ্চল সফরকে ঘিরে ঝিনাইদহের নেতা কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে৷ দলীয় নেত্রীর পথসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহর থেকে গ্রাম পর্যন্ত সভা সমাবেশ ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন৷
ঝিনাইদহ শহরের ৫ নং ওয়ার্ডে যুবদলের এক সমাবেশ আশরাফুল ইসলাম টোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ সভায় লোকমান হোসেন, মোস্তাফিজুর রহমান টিটো, মাহফুজুর রহমান, জাহিদ হোসেন, হাসান সোহাগ ও আজিজুল ইসলাম৷ এদিকে হরিশংকরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বাজারে বিএনপির এক সভা মুন্সি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ সভায় জাহিদুল ইসলাম জোয়ারদার, জাহাঙ্গীর হোসেন, লিটন খোন্দকার ও হায়দার আলী৷ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুন্ডু বালিকা বিদ্যালয়ে আতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে এক সভায় মুন্সি কামাল আজাদ পান্নু, এসএম ওহিদুর রহমান মিয়া, জাহিদুর রহমান ও আজিজুর রহমান৷ মধুহাটী ইউনিয়নের বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তুহিন আক্তার লালের
সভাপতিত্বে অপর এক সভায় বক্তব্য রাখেন একেএম নজরুল ইসলাম, জিয়াউল ইসলাম ফিরোজ, তৈয়ব আলী, শওকত মুন্সি ও মোমিন মালিথা৷ দোগাছী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে জাহিদুল ইসলাম জোয়ারদারের
সভাপতিত্বে বিএনপির এক সভায় এড আব্দুল আলীম, আবু জাফার মাষ্টার, শহিদুল ইসলাম, শহিদুল হক, এম আর মুকুল বক্তব্য রাখেন৷ কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগর বাথান বাজারে বিএনপির এক সভা আবু বকর বিশ্বাসের সভাপতিত্বে সভায় এড কামাল আজাদ পান্নু, আব্দুল আলীম, জিয়াউল ইসলাম ফিরোজ, মোজাম্মেল হক, হায়দার আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবি, আব্দুল কুদ্দুস ও জসিম উদ্দীন বক্ততা করেন৷
এদিকে পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন এড আব্দুল আলীম, জাহাঙ্গীর হোসেন, মাফিরুল হক, আরব আলী, রুত্ফর রহমান, আতিক মলি্লক ও জাহাঙ্গীর৷ পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান মাদ্রাসা মাঠে বিএনপির এক সভায় বক্তৃতা করেন মতিয়ার রহমান, আব্দুল আলীম, নজরুল ইসলাম চেয়ারম্যান, জিয়াউল ইসলাম ফিরোজ, সরোয়ার হোসেন ও আব্দুল খালেক৷ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শাহাজান মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন এড কামাল আজাদ পান্নু, জাহিদ জোয়ারদার, খুরশিদ হক ও মতিউর রহমান ঠান্ডু৷
এদিকে মসিউর রহমান অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেবার পরও জেলার বিভিন্ন স্থানে পুলিশ তাদের কর্মী সভায় বাধা দিচ্ছে৷
তিনি বলেন হরিনাকুণ্ডুর সাতব্রীজ, মহেশপুর, নেপার বাজার, কালীগঞ্জ ও বারবাজার এলাকায় তাদের সভায় বাধা প্রদান করে পুলিশ৷
তিনি আরো বলেন পুলিশ নিরপেক্ষ থাকলেই দেশের জন্য মঙ্গল৷
Article printed from News First BD: http://www.newsfirstbd.com
URL to article: http://www.newsfirstbd.com/2011/11/20/6271
Click here to print.
Copyright © 2011 News First BD. All rights reserved.