৮ ও ৯ জানুয়ারি বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ

Print This Post Email This Post

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আগামী ৮ ও ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সভাপতি এমকে আনোয়ার সাংবাদিকদের এ কথা জানান। এ বিষয়ে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সভা চলছে।

এমকে আনোয়ার বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ৮ জানুয়ারি সকাল দশটায় গুলশান অফিস থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হবে।

এদিন রোডমার্চের প্রথম পথসভা হবে কুমিল্লার চান্দিনায়। দ্বিতীয় পথসভা হবে কুমিল্লা জেলা সদরে এবং তৃতীয় পথসভা হবে ফেনীতে। এরপর ওই দিনই রোডমার্চের গাড়িবহর চট্টগ্রাম পৌঁছবে।

খালেদা জিয়া চট্টগ্রামে রাত্রি যাপন করবেন।

৯ জানুয়ারি দুপুর ২টায় চট্টগ্রামে এক জনসভায় (আউটার স্টেডিয়ামে হতে পারে) ভাষণ দেবেন খালেদা। ওইদিনই তিনি  ঢাকায় ফিরবেন।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: