রাষ্ট্রপতির সংলাপে সমাধান হবে না তবে একটি ফ্রেমওয়ার্ক হবে

Print This Post Email This Post

রাষ্ট্রপতির সংলাপে ইলেকশন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।

মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এতে হয়তো সমাধান হবে না। তবে একটি ফ্রেমওয়ার্ক পাওয়া যাবে।

রাষ্ট্রপতির উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী হয়তো রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী টু মাচ পলিটিক্যাল, বাট প্রেসিডেন্ট লেস দ্যান পলিটিক্যাল।

সংলাপ সম্পর্কে সিইসি বলেন, এটি একটি শুভ উদ্যোগ কিন্তু এতে সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো সমাধানে পৌঁছাতে পারবে না।

এর আগে সিইসির সঙ্গে দেখা করেন গণফোরামের প্রসিডেন্ট ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাতকার সম্পর্কে তিনি বলেন, ড. কামাল হোসেন রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন। তাই কমিশনের কাছ থেকে তিনি ইসি নিয়োগ নিয়ে ইসির তৈরি করা আইন ও নীতিমালার খসড়া নিতে এসেছিলেন। এছাড়া আমি তাকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়েছি রাষ্ট্রপতিকে অনুরোধ করতে যাতে এখানে সম্পূর্ণ অরাজনৈতিক লোক নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সংলাপে ধারণা পাওয়া যাবে রাজনৈতিক দলগুলো কি ধরনের ইসি চায়। তবে আমরা ইসি নিয়োগ বিষয়ে সার্চ কমিটির লাইনেই আছি। আমার চাই ইসি যেন মোটামুটি নিরপেক্ষ হয়।

শামসুল হুদা বলেন, এ ব্যাপারে সরকার আমাদের সঙ্গে কোনও কথা বলেনি। আমাদের পুনবর্হাল বিষয়ে বাইরে যে কথা হচ্ছে তা নিয়েও আমাদের সঙ্গে কোনও কথা হয়নি। আমারও এ ব্যাপারে কথা বলিনি। এতে হয়তো সবাই ভাবতে পারে আমার লবিং করছি।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: