পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা হস্তান্তর করতে চাই

Print This Post Email This Post

সরকারের ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্থায়ী ব্যবস্থা করতে চাই।

গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, জাতীয় স্বার্থসহ কিছু বিষয়ে কোনোভাবেই সরকার আপোস করবে না বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন।

সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকেরা এসময় সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় অর্থনীতি, শেয়ারবাজার, দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচন কমিশন গঠন, পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘ আলোচনা করেন।

নিউজপ্রিন্টের দাম ক্রমেই বাড়তে থাকায় সংবাদপত্রশিল্পের ওপর চাপ পড়ছে বলেও উল্লেখ করেন তারা।

প্রধানমন্ত্রী এসময় তার সরকারের পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে সতর্ক থাকার জন্য নোয়াব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রগুলোতে ভুয়া খবর যাতে ছাপা না হয়, সে ব্যাপারে নোয়াব-কেই সচেতন থাকতে হবে।’

দ্য ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক- সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, নিউজ টুডের সম্পাদক এম রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক এম তসলিম উদ্দিন চৌধুরী, যুগান্তর-এর নুরুল ইসলাম প্রমুখ প্রতিনিধি দলে ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: